ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চন্দনাইশে ১০৫০ পিস ইয়াবাসহ পঞ্চাশোর্ধ নারী আটক

চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ সোলতানা বেগম (৫৩) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।


রবিবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে চন্দনাইশ থানার উপপরিদর্শক (এস.আই) মো. ইউনুস আলী সঙ্গীয় অফিসার-ফোর্সসহ চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়ীয়া এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেক পোস্ট বসিয়ে চট্টগ্রামগামী যাত্রীবাহী শ্যামলী স্যান্টমার্টিন বাসে অভিযান চালিয়ে যাত্রীবেশে ইয়াবা পাচারকালে তাকে আটক করা হয়।


আটককৃত সোলতানা বেগম কক্সবাজার জেলার কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের ইসলামপুর (হালিমা পাড়া) এলাকার মৃত আব্দুস সালামের স্ত্রী।


ইয়াবাসহ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, "আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"

ads
ads
ads

Our Facebook Page

↑